Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ৫, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর কাশিপুরে ইয়াবা সহ ৭ জুয়ারী আটক 
Monday August 19, 2019 , 11:00 am
Print this E-mail this

বরিশাল নগরীর কাশিপুরে ইয়াবা সহ ৭ জুয়ারী আটক


নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুরে মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনির সহ ৭ জুয়ারীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কশিপুরের বারৈজ্যের হাট নামক স্থান থেকে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের আটক করেন। তবে আটক বাকী ৬ জনের নাম তাৎক্ষনিক জানা যায়নি। জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক জুয়ার আড্ডা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই এনামুল ও এসআই মিজানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় হাতে নাতে ইয়াবা মনিরসহ ওই সাতজনকে আটক করেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম। উল্লেখ্য, এর আগেও মনির হোসেন তালুকদার ওরফে ইয়াবা মনিরকে জুয়া খেলা অবস্থায় আটক করেছিল পুলিশ।




Archives
Image
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
Image
উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
Image
গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়
Image
সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
Image
ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ