Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা 
Thursday August 15, 2019 , 9:08 pm
Print this E-mail this

না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী বিদ্যা সিনহা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। (খবর জি নিউজ) এর আগে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় বিদ্যা সিনহাকে। শুক্রবার রাতে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিয়েছিল এ অভিনেত্রীর। কিন্তু চিকিৎসা চললেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরিবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বিদ্যা সিনহা। সেখান থেকে হার্টে এবং ফুসফুসে সমস্যা দেখা দেয়। গত কয়েক দিন ধরে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। টিভি সিরিয়ালসহ একাধিক নন্দিত চলচ্চিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা। ‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধী’, ‘পতি পত্নী অউর উও’-র মতো জনপ্রিয় ছবিতে ছিলেন তিনি। টেলিভিশন সিরিয়ালেও জনপ্রিয় মুখ ছিলেন তিনি। অভিনয় করেছেন ‘কবুল হ্যায়’, ‘কাব্যাঞ্জলি’-সহ একাধিক হিন্দি সিরিয়ালে। সম্প্রতি ‘কুলফি কুমার বাজেওয়ালা’ সিরিয়ালে দেখা গেছে বিদ্যাকে।

তাঁর মৃত্যুতে গভীর শ্রদ্ধা আর শোক প্রকাশ করেছে বরিশাল মুক্তখবর পরিবার।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
Image
বরিশালে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি