Current Bangladesh Time
শনিবার জুন ১৩, ২০২৬ ৩:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-৩ » ঘরে বসে আপনিও তৈরি করতে পারেন চিকেন শর্মা 
Friday June 7, 2019 , 8:08 pm
Print this E-mail this

ঘরে বসে আপনিও তৈরি করতে পারেন চিকেন শর্মা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাসায় বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে সুস্বাদু চিকেন শর্মা রোল স্ন্যাকস এই খাবারটি। খব অল্প সময়ে ঘরে তৈরি করতে পারবেন মজাদার এই খাবারটি। আসুন দেখে নেই কীভাবে তৈরি করবেন চিকেন শর্মা রোল।

উপকরণ :

মুরগির মাংস—২৫০ গ্রাম, পেঁয়াজ—এক কাপ, টমেটো—এক কাপ, আদা ও রসুনের পেস্ট—এক চামচ, মরিচ—আটটি, গাজর—হাফ কাপ ক্যাপসিকাম—হাফ কাপ সোয়া সস—এক চামচ। টমেটো সস—এক চামচ, চিলি সস—এক চামচ, পিঠা রুটি—পাঁচটি, ধনে পাতা—হাফ কাপ, তেল, লবণ পরিমাণ মতো।

প্রণালী :

একটি প্যানে পরিমাণমতো তেল নিয়ে তাতে পেঁয়াজ, মরিচ, আদার পেস্ট, রসুনের পেস্ট, টমেটো, গাজর ও ক্যাপসিকাম দিন। উপকরণগুলো ভালো করে নাড়ুন। তারপর তাতে সবকটি সস দিয়ে আবার ভালো করে মেশান। একটা প্রেশার কুকারে মুরগির মাংস নিয়ে ভালো করে রান্না করে নিন। মাংস রান্না হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিন। এবার প্যানে বাকি উপকরণগুলোর সঙ্গে মুরগির মাংসটা যোগ করুন। তারপর তাতে পরিমাণ মতো লবণ, ধনে পাতা এবং বাকি সবজিগুলো দিয়ে ভালো করে নাড়ুন। চিকেনের এই তরকারির ওপর এবার পরিমাণ মতো চিজ ছড়িয়ে দিন। এবার পিঠা রুটি নিন। এক চামচ মাংসের তরকারি নিয়ে পিঠা রুটির মধ্যে দিয়ে দিন। এবার পিঠা রুটিগুলো রোল করে কাগজে মুড়িয়ে ফেলুন। আপনার চিকেন শর্মা রোল তৈরি পরিবেশনের জন্য।




Archives

Image
বিশ্বজুড়ে ফেসবুক-মেসেঞ্জারে বিভ্রাট!
Image
অলিম্পিক সিমেন্ট বন্ধের নেপথ্যে : ঋণ সংকট, বিদেশে সম্পদ, অর্থপাচার ও ভ্যাট জালিয়াতি!
Image
ডিবি ও ৪ থানার যৌথ অ্যাকশন : বরিশালে গ্রেফতার ২৯
Image
বরিশাল হার্ট ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন
Image
জুবায়ের এর পদক্ষেপে বন্ধ হল “এক্সপোজ অফ বরিশাল” পেইজ