Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনারকে ঢাকায় বদলি 
Tuesday May 21, 2019 , 1:38 pm
Print this E-mail this

বরিশালের অতিরিক্ত পুলিশ কমিশনারকে ঢাকায় বদলি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পুলিশের ঊর্ধ্বতন আট কর্মকর্তাকে বদলি করেছে সরকার। এ রদবদল এনে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে। পুলিশের ডিআইজি (এনডিসি কোর্সে অংশগ্রহণ শেষে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত) মো: আবদুল্লাহেল বাকীকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), বরিশাল মহানগরী পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মাহফুজুর রহমানকে ঢাকায় র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে। পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো: মনিরুজ্জামান ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো: আসাদুজ্জামানকে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক করা হয়েছে। অন্যদিকে এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো: হায়দার আলী খানকে পুলিশ অধিদফতরে বদলি করা হয়েছে। ঢাকা হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (প্রশাসন ও প্ল্যানিং) মো: মুশফেকুর রহমান ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার, ঢাকার ১৩ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) সৈয়দ মোসফিকুর রহমান অষ্টম এপিবিএনের অধিনায়ক, অষ্টম এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো: রাশিদুল ইসলাম খান ১৩ এপিবিএসের অধিনায়ক হয়েছেন।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী