Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীতে আগুনে পুড়ল চারটি বসতঘর 
Monday April 29, 2019 , 9:09 pm
Print this E-mail this

বরিশাল নগরীতে আগুনে পুড়ল চারটি বসতঘর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাউনিয়া মনষাবাড়ির গলি এলাকায় আগুনে পুড়ে চারটি বসতঘর ভস্মীভূত হয়েছে। কিন্তু এতে কি পরিমাণ ক্ষয়-ক্ষতির হয়ে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি। শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। স্থানীয়রা জানিয়, এলাকার বাসিন্দা সবুজের টিনের ঘরে আগুন জ্বলতে দেখা যায়। কিছু বুঝে ওঠার পাশে আগে সেই আগুন পাশের একই মালিকের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়। পরবর্তীতে সেখান থেকে তিনটি ইউনিট এসে পৌঁনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। কিন্তু এর আগে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেবাশিষ বিশ্বাস জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সবুজের ঘরে থেকে বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। পরবর্তীতে সেই আগুন পাশের তিনটি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। কিন্তু এই অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী