Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে অসহায় শিক্ষার্থীদের মাঝে লাভ ফর ফ্রেন্ডস’র পবিত্র কুরআন উপহার 
Friday October 23, 2026 , 2:27 pm
Print this E-mail this

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কুরআন পাঠে আগ্রহ বাড়াতে এ উদ্যোগ

বরিশালে অসহায় শিক্ষার্থীদের মাঝে লাভ ফর ফ্রেন্ডস’র পবিত্র কুরআন উপহার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ উপহার দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন লাভ ফর ফ্রেন্ডস। সংগঠনটির মানবিক ও সা মাজিক কার্যক্রমের অংশ হিসেবে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়ায় অবস্থিত দক্ষিণ বাদলপাড়া খাদেমুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় অসহায় ও সুবিধাবঞ্চিত কোমলমতি শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসা ও ইয়াতিমখানার পরিচালক মুফতি মজিবুর রহমান, লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার এবং সংগঠনটির সক্রিয় সদস্য নাজমুল ইসলাম ও রেজাউল ইসলাম। লাভ ফর ফ্রেন্ডস দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার প্রসার এবং পবিত্র কুরআন পাঠে আগ্রহ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা