Current Bangladesh Time
বৃহস্পতিবার অক্টোবর ২২, ২০২৬ ১০:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বিএনপি নেত্রী নাসরিনের বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন 
Monday October 19, 2026 , 10:31 pm
Print this E-mail this

ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ সমান এবং সবার অধিকারও সমান

বিএনপি নেত্রী নাসরিনের বরিশালের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন। সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে দেশের সব মানুষ সমান এবং সবার অধিকারও সমান। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপন করতে পারেন, সে জন্য তারা পাশে আছেন। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় তার সঙ্গে মহানগর বিএনপিসহ সংগঠনের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা