Current Bangladesh Time
শুক্রবার জুলাই ২৪, ২০২৬ ৬:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন 
Thursday July 23, 2026 , 7:17 pm
Print this E-mail this

রাজনৈতিক অস্থিরতার সময় তিনি বরিশাল ত্যাগ করেন এবং প্রথমে খুলনায় আত্মগোপনে থাকেন

১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ্’র বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, যুক্তরাষ্ট্রে বিনিয়োগ এবং গোল্ডেন ভিসা গ্রহণের অভিযোগ উঠেছে। বিভিন্ন সূত্রের বরাতে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, দেশ ছাড়ার আগে তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে সরিয়ে নেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থান করছেন। অভিযোগ অনুযায়ী, দেশত্যাগের আগে খুলনায় অবস্থানকালে বিসিসির কয়েকজন ঠিকাদারের প্রায় ২৭ কোটি টাকার বিলের চেকে ব্যাকডেটে স্বাক্ষর করেন খোকন আব্দুল্লাহ। এ কাজে তার তৎকালীন এপিএসসহ সিটি কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তা সহযোগিতা করেন বলেও অভিযোগ রয়েছে। আরও দাবি করা হয়েছে, চেকে স্বাক্ষরের বিনিময়ে মোট বিলের ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত কমিশন নেওয়া হতো। এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার মেয়াদকালে বিভিন্ন অনিয়ম ও শতকোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় তিনি বরিশাল ত্যাগ করেন এবং প্রথমে খুলনায় আত্মগোপনে থাকেন। পরে বিভিন্ন ধাপে সীমান্ত পেরিয়ে ভারতে যান এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশ ছাড়ার সময় বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকার সঙ্গে নেওয়া হয়। পরে হুন্ডির মাধ্যমে সেই অর্থ মালয়েশিয়া হয়ে সিঙ্গাপুরে এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এসব অর্থ তার ছেলের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ কোটি টাকা বিনিয়োগ করে গোল্ডেন ভিসা গ্রহণ এবং টেক্সাসে একটি ডিপার্টমেন্টাল স্টোর ও একটি পেট্রোল পাম্পে বিনিয়োগের অভিযোগও উঠে এসেছে। এসব বিনিয়োগের মাধ্যমে তিনি ও তার স্ত্রী সেখানে স্থায়ীভাবে বসবাসের চেষ্টা করছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে খোকন আব্দুল্লাহর বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের জন্য তার ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া গেছে। তার ঘনিষ্ঠদের ভাষ্য, বর্তমানে দলের নেতাকর্মীদের সঙ্গেও তার নিয়মিত যোগাযোগ নেই।




Archives

Image
বরিশাল জেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন
Image
বরিশালে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়ল অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ
Image
১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশালের সাবেক মেয়র খোকন
Image
বরিশালে বিএনপির নবগঠিত কমিটির আয়োজনে সমাবেশ ও আনন্দ মিছিল
Image
পিরোজপুর কাউখালীর প্রাথমিক বিদ্যালয়ে ৭ জন ছাত্র-ছাত্রীর জন্য ৪ শিক্ষক