Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ১:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯৯৯-এ কল, প্রাণ বাঁচলো শালিকের 
Monday July 17, 2023 , 12:09 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়

৯৯৯-এ কল, প্রাণ বাঁচলো শালিকের


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : লাইটপোস্টের বাল্ব কভারে আটকে গিয়েছিল শালিক পাখি। খবর পেয়ে ছুটে এলো ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকারী টিম। আধাঘণ্টার চেষ্টায় সুস্থভাবে প্রাণে বাঁচলো পাখিটি। রোববার (জুলাই ১৬) দুপুরে বরিশাল নগরীর বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের অফিসার আবাস উদ্দিন বলেন, দুপুরে ৯৯৯ নম্বরে স্থানীয়রা কল করে জানান সদর রোডের একটি লাইটপোস্টের বাল্ব কভারের মধ্যে একটি শালিক পাখি আটকা পড়েছে। ফলে বিদ্যুতায়িত হয়ে পাখিটি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ৯৯৯ নম্বর থেকে বিষয়টি সদর স্টেশনকে জানানো হলে টিম লিডার ওয়াদুদের নেতৃত্বে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবন্ত উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়। আব্বাস উদ্দিন আরও বলেন, পাখিটি সামান্য ব্যথা পেলেও বড় ধরনের পক্ষাঘাত হয়নি। এজন্য অবমুক্ত করা হয়েছে। স্থানীয় শহিদুল ইসলাম বলেন, সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজন এসে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আধাঘণ্টার চেষ্টায় পাখিটি উদ্ধার করেন। একটি প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন