Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৭০ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক কলেজশিক্ষক 
Thursday March 23, 2023 , 7:49 pm
Print this E-mail this

নবদম্পতি সুখে–শান্তিতে সংসার করছেন, সপরিবার হজে যাবেন

৭০ বছরে বিয়ের পিঁড়িতে বসলেন সাবেক কলেজশিক্ষক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন বাগেরহাটের রামপাল উপজেলার জিগিরমোল্লা গ্রামের আলহাজ হাওলাদার শওকত আলী। তবে পাত্রীর বয়স মাত্র ৩৫ বছর। ওই পাত্রীর নাম শাহেদা বেগম। গত শনিবার তাদের বিয়ের অনুষ্ঠান হয়। ১০ লাখ ১ টাকা দেনমোহরানায় নগদ ৫ লাখ টাকা উশুলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে এ বিয়ে হয়। বরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শওকত আলী দীর্ঘদিন ধরে বাগেরহাটের রামপাল সরকারি কলেজে শিক্ষকতা করতেন। অবসরে আসার পর তিনি একাকিত্ব বোধ করতেন। একসময় পরিবারের হাল ধরতে এবং ভাইবোনদের মানুষ করতে গিয়ে সংসার করা হয়ে ওঠেনি তার। জীবনের মহামূল্যবান সময় তিনি শিক্ষকতা, ভাইবোন ও সমাজসেবায় ব্যয় করেছেন। তাকে বিয়ের কথা বলা হলেও তিনি কখনো বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। তিনি সারা জীবন চিরকুমার থাকবেন বলে জানাতেন। শওকত আলীর ভাই আবদুল হালিম খোকন বলেন, ‘তিনি আমাদের বড় ভাই, আমরা তার কাছে মানুষ হয়েছি, সারাটা জীবন তিনি আমাদের সুখে–দুখে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। বর্তমানে আমরা নিজেদের কর্ম এবং ব্যবসার কাজে ব্যস্ত থাকি। ফলে আমাদের বড় ভাই অবসরে আসার পর অনেকটা একাকিত্ব বোধ করছিলেন। তার এই একাকিত্ব দূর করতে ও তাকে দেখভাল করতে এসময় একজন সঙ্গিনী খুবই দরকার হয়ে পড়ে। তাই আমরা তাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তিনি একপর্যায়ে রাজি হন। পরে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের এক কন্যাসন্তানের জননী (বিধবা) শাহেদা বেগমের (৩৫) সঙ্গে সব আনুষ্ঠানিকতা শেষে বিবাহ সম্পন্ন করি।’ আবদুল হালিম আরও বলেন, কনের আগের সংসারের মেয়েটির দায়িত্ব তার ভাই আলহাজ শওকত আলী নিয়েছেন। নবদম্পতি বর্তমানে সুখে–শান্তিতে সংসার করছেন। তারা সপরিবার হজে যাবেন। তাদের জন্য মিডিয়ার মাধ্যমে দেশবাসীর কাছ থেকে দোয়া চান।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন