Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ১২:২২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » অসহায় আর দুঃস্থদের মাঝে জিয়া উদ্দিন সিকদারের ইফতার বিতরণ 
Friday March 6, 2026 , 5:41 pm
Print this E-mail this

ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে : জিয়া উদ্দিন সিকদার

অসহায় আর দুঃস্থদের মাঝে জিয়া উদ্দিন সিকদারের ইফতার বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার অসহায় আর দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন। পবিত্র রমজান মাস উপলক্ষে শুক্রবার (মার্চ ৬) বিকেলে নগরীর রুপাতলী গোলচত্বর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় প্রায় পাঁচ শতাধিক অসহায় আর দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় নেতাকর্মীরা এতে অংশ নেন এবং ইফতার বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন। জিয়া উদ্দিন সিকদার বলেন, পবিত্র রমজান মাসে অসহায় আর দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। বিএনপি সবসময় মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা উচিত, যাতে সবাই একসঙ্গে রমজানের তাৎপর্য ও আনন্দ ভাগাভাগি করতে পারে। ইফতার বিতরণ কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।




Archives
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর
Image
বরিশাল নগরীতে তিনতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ড
Image
অসহায় আর দুঃস্থদের মাঝে জিয়া উদ্দিন সিকদারের ইফতার বিতরণ
Image
বরিশালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Image
বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক ১