যে উপদেশগুলো আমি অন্যদের দিচ্ছি অথচ সেগুলো আমি নিজেই মানি না-ক্যাল্ডারউড
স্কটল্যান্ডে লকডাউন অমান্য করায় প্রধান স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রতিদিনই করোনাভাইরাসে মৃত্যু মানুষের মনে আতঙ্ক যেন আরও বাড়িয়ে দিচ্ছে। শিশু থেকে তরুণ কিংবা গর্ভবতী নারী, এ ভাইরাসের ভয়াল থাবা থেকে রেহাই মিলছে না কারও। আর ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্কটল্যান্ডে চলছে লকডাউন। আর এই লকডাউন অমান্য করায় দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউড পদত্যাগ করেছেন। ক্যাল্ডারউড বলেছেন, ‘যে উপদেশগুলো আমি অন্যদের দিচ্ছি অথচ সেগুলো আমি নিজেই মানি না। আমি এর জন্য ভীষণ দুঃখিত।’ স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেন, ‘করোনা মোকাবিলায় দেশে জনসচেতনতা সৃষ্টির ভূমিকায় ক্যাল্ডারউডকে আর রাখা হবে না। কারণ তিনি লকডাউনের নিয়ম ভেঙে ছুটি কাটাতে এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে রাজধানী এডিনবার্গ থেকে আর্লসফেরিতে যান। পরে তার সেই ছবিগুলো স্কটিশ সান পত্রিকায় প্রকাশিত হয়। প্রসঙ্গত, সারাবিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১৩ লাখ ২৩ হাজার ৪৭৭ জন। মারা গেছে ৭৩ হাজার ৬০২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে দুই লাখ ৭৭৭ হাজার ২২৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৫০ হাজার ৬১৫, মৃতের সংখ্যা ৪ হাজার ১৭৭।সোমবার (৬ এপ্রিল) রাত ১১টায় জরিপ স্ংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানায়।