Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাদা কাগজ জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পেলেন এক জাপানি শিক্ষার্থী! 
Friday October 11, 2019 , 12:42 pm
Print this E-mail this

সাদা কাগজ জমা দিয়ে সর্বোচ্চ নম্বর পেলেন এক জাপানি শিক্ষার্থী!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : শিক্ষকের কাছে সাদা কাগজ জমা দিয়েছিলেন এক জাপানি শিক্ষার্থী। মজার ব্যাপার হচ্ছে, সেই শিক্ষার্থীকেই সর্বোচ্চ নম্বর দিয়েছেন শিক্ষক। বিবিসি জানিয়েছে, ইমি হাগা নামের ওই শিক্ষার্থী অদৃশ্য কালি দিয়ে একটি রচনা লিখে শিক্ষকের কাছে জমা দিয়েছিলেন। প্রথমে শিক্ষক বিষয়টি বুঝতে পারেননি। পরে তিনি ইমির লেখা কাগজটি চুলার ওপর ধরলে লেখাগুলো স্পষ্ট হতে শুরু করে। জাপানে নিনজাদের এই কৌশলকে ‘আবুরিদাশি’বলা হয়। সয়াবিন ভিজিয়ে তা পিষে এই অদৃশ্য কালি তৈরি করা হয়। নিনজা ইতিহাসের শিক্ষার্থী ইমি হাগা বলেন, ‘ছোটবেলায় একটি বই থেকে আমি এই কৌশল শিখেছিলাম। আমি আশা করেছিলাম, কেউ এই ধারণা নিয়ে হয়তো কাজ করবে না।’ নিনজা হচ্ছে প্রাচীন জাপানের একদল গুপ্ত ঘাতক। এরা কালো পোশাকে নিজেদের আবৃত করে রাখতো। মেই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষের নিনজা ইতিহাসের ক্লাসে ইমি হাগা ও তার সহপাঠীদের নিনজা জাদুঘর নিয়ে একটি রচনা লিখতে দেওয়া হয়। ইমি বলেন, ‘অধ্যাপক যখন বললেন, সৃষ্টিশীলতার জন্য তিনি সর্বোচ্চ নম্বর দেবেন, তখন আমি অন্যদের চেয়ে ভিন্নভাবে রচনা লেখার চেষ্টা করলাম। আমি এক মুহূর্ত চিন্তা করার পর আবুরিদাশি পদ্ধতিতে লেখার সিদ্ধান্ত নেই।’




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা