Current Bangladesh Time
বুধবার আগস্ট ২৬, ২০২৬ ১০:০৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » সাজেক ভ্যালিতে চার শতাধিক পর্যটক আটকা, ভ্রমণে নিষেধাজ্ঞা 
Wednesday July 8, 2026 , 1:17 pm
Print this E-mail this

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সড়ক ডুবে গেছে

সাজেক ভ্যালিতে চার শতাধিক পর্যটক আটকা, ভ্রমণে নিষেধাজ্ঞা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দিঘীনালা-বাঘাইহাট-মাচালং সাজেক সড়ক ডুবে গেছে। ফলে রাঙামাটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালিতে চার শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা। তিনি জানান, গত দুই দিনে সাজেকে সব মিলিয়ে ৪০০ জনের কিছু বেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। পাহাড়ি ঢলের কারণে সড়ক ডুবে যাওয়ায় এবং তীব্র স্রোত থাকায় এই পথে সব ধরণের যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে আটকে পড়া পর্যটকরা সবাই নিরাপদ আছেন। সড়কে পানি জমে থাকায় আপাতত কেউ সাজেক থেকে বের হতে পারছেন না। এই পরিস্থিতিতে যারা সাজেকে অবস্থান করছেন, তাদের জন্য শুধু সার্ভিস চার্জ দিয়ে রিসোর্টগুলোতে থাকার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এদিকে, মঙ্গলবার সন্ধ্যায় রাঙামাটিতে ভারী বর্ষণ ও পাহাড়ধসের আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।




Archives

Image
বরিশাল জিলা স্কুলে বার্ষিক মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সিরাত মাহফিল
Image
বরিশালে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হামদ-নাত প্রতিযোগিতা ও দোয়া-মিলাদ মাহফিল
Image
প্রকৌশলী সুব্রত’র হুমকি : ‘লাশ পড়বে, তবু চেয়ার ছাড়ব না’
Image
বরিশালে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির পর যুবকের মৃত্যু
Image
পিরোজপুরে কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট