Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৫:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’ 
Wednesday December 4, 2019 , 2:32 pm
Print this E-mail this

লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : যুক্তরাজ্যের লন্ডনে ইংরেজির পরই যে ভাষা সবচেয়ে বেশি বলা হয় তা হচ্ছে বাংলা। অর্থাৎ লন্ডনে দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে স্বীকৃতি পেল ‘বাংলা’। বাংলার পরে পোলিশ এবং তুর্কি ভাষা প্রচলিত। ‘‌সিটি লিট’‌ নামক একটি সংস্থা সমীক্ষা করে এ তথ্য প্রকাশ করেছে। সমীক্ষায় বলা হয়, লন্ডনের এক লাখ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনো একটি ভাষায় কথা বলেন। এছাড়াও জানা গেছে, বাংলাদেশ ও ভারত মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। এই সমীক্ষা আরো জানায়, লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলে থাকেন। তবে ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা এবং উদযাপন করা, পাশাপাশি বাসিন্দাদের একে-অপরের সঙ্গে যোগাযোগে উৎসাহিত করতে এ সমীক্ষা করা হয়।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা