Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১:১১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » রাজধানীর শেরে বাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার! 
Wednesday May 15, 2019 , 11:09 am
Print this E-mail this

রাজধানীর শেরে বাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রাজধানীর শেরে বাংলা নগরের শিশু হাসপাতালের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই নবজাতককে উদ্ধার করে ওই হাসপাতালেই ভর্তি করা হয়। শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম বলেন, হাসপাতালের টয়লেটে এক নবজাতককে পড়ে থাকতে দেখে রোগীর স্বজনরা ওয়ার্ড মাস্টারকে জানান। পরে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, নবজাতকটি দুই দিনের বলে ধারণা করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ঘটনায় হাসপাতালটির ওয়ার্ড মাস্টার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। চিকিৎসকের বরাত দিয়ে ওয়ার্ড মাস্টার বলেন, নবজাতকটি মোটামুটি সুস্থ আছে। তার চিকিৎসা চলছে। এ বিষয়ে হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এম এ হাকিম বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। বুধবার সকালে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা