Current Bangladesh Time
সোমবার জুলাই ২০, ২০২৬ ৪:০৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পতাকা উড়ালেন বরিশালের সন্তান সাব্বির 
Saturday November 16, 2019 , 7:36 pm
Print this E-mail this

যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পতাকা উড়ালেন বরিশালের সন্তান সাব্বির


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে স্বাধীনতার ৪৭ বছর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে উড়ল বাংলাদেশের জাতীয় পতাকা। কানেকটিকাটের নিউ মিলফোর্ড শহরের ইকোনোমিক ডেভেলপমেন্ট কর্পোরেশনের বোর্ড অন ডাইরেক্টর ও বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ এবং নাজিয়া আহমেদ নিশির উদ্যোগে সম্প্রতি এ পতাকা উত্তোলন কর্মসূচির আয়োজন করা হয়। বাংলাদেশি ব্যবসায়ী মীর সাব্বির আহমেদ বলেন, আমরা কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউ মিলফোর্ড শহর ভবনের সামনে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি। আমাদের এ কাজে সহায়তার জন্য নিউ মিলফোর্ড সিটি মেয়র পেটি বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তার এ অবদানের কথা কানেকটিকাট প্রবাসী বাংলাদেশিরা চিরদিন স্মরণ করবে। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট ও স্থানীয় বরিশাল কমিউনিটির নেতৃবৃন্দসহ কানেকটিকাট প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গসহ আরো উপস্থিত ছিলেন, শাহাজ ইসলাম, আনোয়ার মন্ডল, শফি আলম, আব্দুল করিম ও আনোয়ার হোসেন হিমু প্রমুখ।উল্লেখ্য, বাংলাদেশ সোসাইটি অব কানেকটিকাট’র চেয়ারম্যান বাংলাদেশী বংশোদ্ভুত ব্যবসায়ী সাব্বির বরিশাল দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুলের পিছনে মিরা বাড়ির সাবেক জিপি বরিশাল কোর্ট ও ভাষা সৈনিক মৃত অ্যাড, মীর আশরাফের পুত্র।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১