Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৫:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » মাত্র ১৭ ভোট কম পেয়ে ডিপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার 
Saturday April 20, 2024 , 10:29 am
Print this E-mail this

দীর্ঘরাত অপেক্ষা শেষে কাকডাকা ভোরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল ঘোষণা

মাত্র ১৭ ভোট কম পেয়ে ডিপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার


মুক্তখবর বিনোদন ডেস্ক : দীর্ঘরাত অপেক্ষা শেষে কাকডাকা ভোরে পাওয়া গেলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ফলাফল। শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেল দুই বছর দায়িত্ব পালন করা সাধারণ সম্পাদক নিপুণ আক্তার হেরে গেছেন। তার প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী অভিনেতা মাহমুদ কলিও হেরে গেছেন খল অভিনেতা মিশা সওদাগরের কাছে। মিশা সওদাগর পেয়েছেন ২২৫ ভোট আর কলি পেয়েছেন ১৭০ ভোট। এ খল অভিনেতার কাছে ৫৫ ভোটের ব্যবধানে হেরে গেছেন কলি। অন্যদিকে মাত্র ১৭ ভোট কম পেয়ে ডিপজলের কাছে পরাজিত হয়েছেন নিপুণ আক্তার। তিনি পেয়েছেন ২০৯ ভোট, আর মুভিলর্ড ডিপজল পেয়েছেন ২২৫টি। এছাড়া সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল (২৩১)। কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন-সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। কলি-নিপুণ পরিষদ থেকে রিয়ানা পারভিন পলি (২২০) ও সনি রহমান (২৩০) নির্বাচিত। এর আগে গতকাল সারাদিন উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে নতুন কমিটি নির্ধারণ করতে ভোট দিয়েছে শিল্পী সমিতির সদস্যরা। ভোট গ্রহণ শেষে টানা ১২ ঘণ্টার বেশি সময় পরে ফলাফল প্রকাশ হয়।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন