Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৮:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪ 
Wednesday February 1, 2023 , 8:51 am
Print this E-mail this

আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জন হাসপাতালে ভর্তি

ভারতে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪


মুক্তখবর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। আগুনে দগ্ধ হয়ে আহত আরও ১১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর এনডিটিভি। এনডিটিভির খবরে বলা হয়েছে, বহুতল ভবনে অনেকে আটকা পড়েছে। কতজন নিহত বা আহত হয়েছেন তার সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত বা আহতের সংখ্যা আরও বাড়তে পারে। ধানবাদের জেলা প্রশাসক সন্দীপ কুমার জানিয়েছেন, সন্ধ্যায় ব্যস্ততম এলাকার জোরাফটকের ১৩তলা আর্শিবাদ টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। এসময় গুরুতর দগ্ধ অবস্থায় ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ শেষ হয়েছে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সন্দীপ কুমার বলেন, আহতদের মেডিকেলে পাঠানো হচ্ছে। উদ্ধার কাজ শেষ। কিন্তু আমরা এখনো সঠিক হিসাব পাইনি। এটি পুলিশ এবং ফায়ার বিভাগের কর্মীরা যৌথভাবে করবে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন সন্দীপ কুমার। কয়েকদিন আগে একই এলাকার একটি বেসরকারি হাসপাতালে আগুন লাগার ঘটনায় মৃত্যু হয় চিকিৎসক দম্পতিসহ ৬ জনের। মঙ্গলবার ঠিক তার পাশের একটি বহুতল ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ওই বহুতলের পাশের আবাসিকরাও। মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে টুইট করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি জানান, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে জেলা প্রশাসন। আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা