Current Bangladesh Time
শনিবার ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ 
Saturday September 14, 2024 , 5:57 pm
Print this E-mail this

গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য-জ্যেষ্ঠ পর্যবেক্ষক

বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৈরী আবহাওয়ার কারণে বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার (সেপ্টেম্বর ১৪) বিকেল সাড়ে চারটা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক। বরিশাল আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রুবেল হাওলাদার জানান, গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে বায়ু চাপের তারতম্য হয়েছে। এ কারণে বরিশাল বিভাগের বিভিন্নস্থানে ভারী ও অতিভারী বৃষ্টি হচ্ছে। যা আরও ৪৮ ঘণ্টা অব্যাহত থাকবে। এ কারণে ঝড়ো বাতাস বইছে। নদ-নদীর পানি বাড়বে। তাই সমুদ্র বন্দরকে ৩ ও নৌ বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ঝড়ো বাতাসের কারণে ছোট লঞ্চ বিকেল সাড়ে চারটা থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ১০ টি রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।




Archives
Image
মর্যাদা বৃদ্ধিকরণে নারীদের ফ্যামিলি কার্ডের স্বত্ত্বাধীকারি করেছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
রাজধানীসহ বিভিন্ন স্থানে আবার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা
Image
বরিশাল–ঢাকা মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
Image
বরিশালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠিানকে জরিমানা
Image
নারী কেলেঙ্কারিতে বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তার পিএ শহিদুল আটক