Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ১০, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ 
Sunday March 8, 2026 , 7:01 pm
Print this E-mail this

বছরে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভাতা না দেওয়া তাদের সঙ্গে চরম অন্যায়

বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মী। রবিবার (মার্চ ৮) সকাল ১০টায় নগর ভবনের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে শ্রম অধিদপ্তর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ সভার মাধ্যমে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকদের বেতন ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। তবে ওই গেজেটে উল্লেখ করা হয়, দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা কোনো ধরনের উৎসব ভাতা পাবেন না। এতে ক্ষোভ প্রকাশ করেন শ্রমিকরা। তাদের দাবি, বছরে গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবে ভাতা না দেওয়া তাদের সঙ্গে চরম অন্যায়। শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন ও আসন্ন ঈদুল ফিতরের বোনাসের দাবিতে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দুই সহস্রাধিক পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ বোনাস না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শ্রমিক রহিম মিয়া। পরিচ্ছন্নতা কর্মী আলেয়া বেগম বলেন, স্বল্প বেতনে সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। তার ওপর উৎসব ভাতা না থাকায় ঈদ আনন্দ থেকেও তারা বঞ্চিত হচ্ছেন।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ