Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ২৩, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৃহস্পতিবার সার্কভুক্ত আট দেশের হেলথ ভিডিও কনফারেন্স 
Wednesday March 25, 2020 , 9:29 am
Print this E-mail this

বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনা ভাইরাসের (কোভিড-১৯) হুমকিতে পড়েছে সার্কভুক্ত দেশগুলোও

বৃহস্পতিবার সার্কভুক্ত আট দেশের হেলথ ভিডিও কনফারেন্স


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে বিশ্বজুড়ে। এ ভাইরাসে বিশ্বব্যাপী সাড়ে ১৬ হাজারের অধিক লোকের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে ভাইরাসটির থাবায় বিধ্বস্ত হয়ে উঠেছে জনজীবন। করোনা মোকাবেলায় যৌথ প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার সার্ক হেলথ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হবে। সার্কভুক্ত আটটি দেশের স্বাস্থ্য বিশেষজ্ঞরা এতে অংশ নেবেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি উল্লেখ করে মঙ্গলবার (২৪ মার্চ ) একাধিক ভারতীয় গণমাধ্যমে এ খবর দেওয়া দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত ১৫ মার্চ অনুষ্ঠিত সার্ক প্রধানমন্ত্রী ভিডিও কনফারেনেন্সে সার্কভুক্ত দেশগুলোর স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপারে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিশেষজ্ঞদের এ ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সার্কভুক্ত দেশগুলোতে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা, কোয়ারেন্টাইনের অবস্থা, সংক্রমণ রোধে সচতেনতা এবং করেনা মোকাবালোয় চিকিৎসা সংক্রান্ত প্রস্তুতির মত বিষয়গুলো নিয়ে তথ্য ও মত বিনিময় করবেন বিশেষজ্ঞরা। তবে এ কনফারেন্সের সময় জানানো হয়নি ওই খবরগুলোতে। এ দিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সার্কভুক্ত দেশের করোনাবেলা তহবিলে এ পর্যন্ত ভারত ১ কোটি মার্কিন ডলার, বাংলাদেশ ১৫ লাখ মার্কিন ডলার, শ্রীলংকা ৫০ লাখ মার্কিন ডলার, নেপাল ১০ লাখ মার্কিন ডলার, আফগানিস্তান ১০ লাখ মার্কিন ডলার, মালদ্বীপ ২ লাখ মার্কিণ ডলার এবং ভূটান এক লাখ মার্কিন ডলার দিয়েছে। সব মিলিয়ে তহবিলের আকার দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লাখ মার্কিন ডলার। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনা ভাইরাসের (কোভিড-১৯) হুমকিতে পড়েছে সার্কভুক্ত দেশগুলোও।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা