Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক! 
Thursday April 30, 2020 , 2:09 pm
Print this E-mail this

এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘নগ্ন সংশয়’

বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সেবা দিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দরকার মাস্কসহ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই)। বারবার চেয়েও পিপিই না পেয়ে নগ্ন হয়ে প্রতিবাদ করেছেন জার্মানির একদল চিকিৎসক। মঙ্গলবার এ সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। জার্মানির ওই চিকিৎসক দল বলছেন, আমরা কতটা অরক্ষিত সেটা সরকারকে বোঝাতেই প্রতিবাদের এই যুতসই পথ বেছে নিয়েছি আমরা। প্রতিবাদে অনেকে পোশাক ছেড়ে শরীর ঢেকেছেন প্রেসক্রিপশনে। কেউ রোগীর রেকর্ড ফাইলে তো কেউ আবার লজ্জা লুকিয়েছেন মেডিকেল ইনস্ট্রুমেন্টের আড়ালে। এই প্রতিবাদের নাম দেওয়া হয়েছে, ‘ব্লাংকে বেডেকেন’ বাংলায় তর্জমা করলে যার অর্থ দাড়ায় ‘নগ্ন সংশয়’। ব্যতিক্রমী উপায়ে প্রতিবাদ জানানো ওই চিকিৎসকদের অভিযোগ, জার্মানিতে করোনার প্রাদুর্ভাব শুরুর পর অর্থাৎ জানুয়ারির শেষ থেকে সরকারের কাছে সুরক্ষা সরঞ্জাম চেয়ে আসছেন তারা। কিন্তু তিন মাস কেটে গেলেও তা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না চিকিৎসকরা। আর তাই অভিনব এমন প্রতিবাদের পথ বেছে নিয়েছেন তারা। প্রসঙ্গত, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) সংকটে সমালোচনার মুখে বেশির ভাগ দেশের সরকার।




Archives

Image
নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
Image
আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
Image
মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের সাঁড়াশি অভিযান
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার