প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
Thursday November 28, 2019 , 2:17 pm
বাংলাদেশের সাথে যৌথভাবে মুজিববর্ষ উদযাপন করবে ইউনেস্কো
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘মুজিববর্ষ’ উদযাপন করবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা-ইউনেস্কো। বুধবার সন্ধ্যায় গণভবনে জাতির পিতার জন্মশত বার্ষিকী উদযাপনে এক প্রস্তুতি সভায় এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মণি বলেন, গত ২৫ নভেম্বর প্যারিসে ইউনেস্কো সদর দফতরে সংস্থাটির ৪০তম সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ অধিবেশনে সর্বসম্মতভাবে মুজিববর্ষ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনেস্কো যুক্ত হওয়ায় আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত দেশজুড়ে জন্মশতবার্ষিকী উদযাপনের নানা কর্মসূচি পালনের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলেও বঙ্গবন্ধুর বর্নাঢ্য কর্মময় জীবন ব্যাপক পরিসরে ছড়িয়ে দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
গত বছরের ২৮ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন হতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী যৌথভাবে উদযাপনের জন্য ইউনেস্কোতে পাঠানোর প্রস্তাবটিতে অনুমোদন করেছিলেন প্রধানমন্ত্রী।