Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল সিটি নির্বাচনে চাচার পক্ষে মাঠে নামবেন মেয়র সাদিক আবদুল্লাহ 
Wednesday April 19, 2023 , 5:10 pm
Print this E-mail this

জাতীয় সংসদ ভবনস্থ বাসভবনে আবুল হাসনাত আবদুল্লাহ্’র সাথে সাক্ষাৎ করেন তার চাচা

বরিশাল সিটি নির্বাচনে চাচার পক্ষে মাঠে নামবেন মেয়র সাদিক আবদুল্লাহ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসনাত আবদুল্লাহ্’র সাথে সাক্ষাৎ করেন তার ছোট ভাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ। সেখানে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বুধবার (এপ্রিল ১৯) জাতীয় সংসদ ভবনস্থ বাসভবনে তিনি সাক্ষাত করেন। এ সময় বরিশালের নানা উন্নয়ন কাজের দিক নির্দেশনা নিয়ে তাদের মধ্যে ব্যপক আলোচনা হয়। তখন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সিটি নির্বাচনে চাচার পক্ষে কাজ করার প্রতিশ্রুতি দেন বলে জানা গেছে। এদিকে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকার মনোনয়ন বঞ্চিত হওয়ার পর প্রথম নেতা-কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এ সময় মনোনয়ন পাওয়া আপন চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের পক্ষে মাঠে নামার ঘোষণা দেন তিনি। মঙ্গলবার (এপ্রিল ১৮) বেলা সাড়ে ৩টার দিকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ঢাকা থেকে ভার্চুয়ালি বরিশালে তার বাসভবন কালিবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে যুক্ত হয়ে তার সমর্থিত মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে সভা করেন।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন