Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল জেলার গৌরনদীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি 
Friday May 3, 2019 , 7:06 pm
Print this E-mail this

বরিশাল জেলার গৌরনদীতে চাঁদার দাবিতে ব্যবসায়ীকে হত্যার হুমকি, থানায় জিডি


শামীম আহমেদ : এলাকার চিহ্নিত এক বখাটের দাবীকৃত চাঁদার টানা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর করার ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ইলেকট্রনিক্স ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছে ওই বখাটে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন ওই ব্যবসায়ী। ঘটনাটি জেলার গৌরনদী পৌর এলাকার কাছেমাবাদ বাসষ্ট্যান্ডের। শুক্রবার সকালে ব্যবসায়ী সুমন খান জানান, কাছেমাবাদ গ্রামের মাহফুজ সরদারের বখাটে পুত্র মৃদুল সরদার তার কাছে সম্প্রতি সময়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় মৃদুল প্রায়ই তাকে ভয়ভীতি দেখিয়ে আসছিলো। গত রবিবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এসে বখাটে মৃদুল হামলা চালিয়ে তাকে (সুমন) মারধর করে আহত করে। বিষয়টি তিনি স্থানীয় সাংবাদিকদের জানানোর পর এনিয়ে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে ক্ষিপ্ত হয়ে মৃদুল বুধবার সকালে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল করে তাকে (সুমন) মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক