Current Bangladesh Time
বৃহস্পতিবার মার্চ ৫, ২০২৬ ৬:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ৯ বছরের শিশুকন্যার দেওয়া তথ্যে বরিশালে ইয়াবাসহ তার বাবা আটক 
Saturday February 1, 2020 , 6:57 pm
Print this E-mail this

৯ বছরের শিশুকন্যার দেওয়া তথ্যে বরিশালে ইয়াবাসহ তার বাবা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের শতরাজ গ্রাম থেকে ৯ বছরের শিশুকন্যার দেওয়া তথ্যে ইয়াবাসহ তার বাবাকে আটক করেছে চরাদি ফাঁড়ি পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম লালন তালুকদার। সে শতরাজ গ্রামের লাত্তু আলী তালুকদারের ছেলে। চরাদি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো: ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘শতরাজ এলাকায় অভিযানে গেলে লালনের শিশুকন্যা আমাদের কাছে তার বাবার ইয়াবা ব্যবসার কথা জানায়। এমনকি তাদের ঘরে কোথায় ইয়াবা রাখা আছে তাও সে বলে দেয়। এরপর আমরা ওই ঘরে গিয়ে ইয়াবা ব্যবসায়ী লালনকে আটক করি। জিজ্ঞাসাবাদে লালন ঘরের বেড়ার ভিতর থেকে নয় পিস ইয়াবা বের করে দেয়। এরপর তাকে বাকেরগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’ এসআই ফারুক আরো জানান, শিশুটি তাদের অবহিত করে তার বাবা ইয়াবা বিক্রির পাশাপাশি সেবনও করে। সেবন করে তার মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালায় প্রতিদিন।




Archives
Image
রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা
Image
উপদেষ্টা থাকাকালীন আসিফের আয় ৮৬ লাখ, স্ত্রীর অ্যাকাউন্টে ৬১৩ টাকা
Image
গোপনে ছাত্রীদের ছবি ধারণ, ববি শিক্ষার্থী তূর্যকে ঘিরে তোলপাড়
Image
সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে বরিশালে মানববন্ধন
Image
ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ