Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ৪, ২০২৬ ২:৩৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা 
Sunday December 14, 2025 , 8:17 pm
Print this E-mail this

পোড়া তেলে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণসহ নানা অভিযোগে

বরিশালে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিএসটিআই নির্দেশনা অমান্য, পোড়া তেলে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণসহ নানা অভিযোগে বরিশাল নগরীর দুটি রেস্তোরাঁকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত।রবিবার বিকেল ৪টায় নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘হুমাহুম’ ও ‘খাবার বাড়ি’ নামের দুইটি রেস্তোরাঁয় বিএসটিআই লাইসেন্সের শর্ত না মানা, দীর্ঘদিন ব্যবহৃত পোড়া তেলে খাবার প্রস্তুত এবং নিষিদ্ধ কেওড়াজল সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে প্রতিটি রেস্তোরাঁকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এসব অনিয়ম না করার জন্য রেস্তোরাঁ মালিকদের কঠোরভাবে সতর্ক করা হয়। বিশুদ্ধ খাদ্য আদালতের এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরিয়তউল্লাহ এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল। অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএনএফএ), বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিস সদস্যলসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা গোলাম রাব্বি বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে। খাদ্য প্রস্তুত ও সংরক্ষণে কোনো ধরণের ছাড় দেওয়া হবে না। চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বরিশালের নাজির কামরুল হাসান জানান, জনস্বার্থে ও মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর বিভিন্ন খাবার প্রতিষ্ঠানে প্রশাসনের তদারকি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন