Current Bangladesh Time
বুধবার আগস্ট ৫, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত 
Friday December 8, 2023 , 5:29 pm
Print this E-mail this

লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আছিয়া বেগম (৬৫) নামে এক দৃষ্টিহীন বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (ডিসেম্বর ৮) ভোর ৬টার দিকে গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। আছিয়া বেগম ওই এলাকার মৃত দেলোয়ার মোল্লার স্ত্রী। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো: মাজহারুল ইসলাম জানান, ভোরে পশ্চিম শাওড়া এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। এসময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং
Image
বরিশালে সংবাদ সংগ্রহ করায় সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
Image
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে হবে : রহমাতুল্লাহ
Image
বরিশারে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী ফয়জুল হক গ্রেপ্তার