Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ৭:৪৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি জায়গা দখল করে বালু ভরাট প্রভাবশালীর 
Sunday January 4, 2026 , 4:49 pm
Print this E-mail this

সওজের জায়গা কেউ ভরাট করতে পারেন না, অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা

বরিশালে সরকারি জায়গা দখল করে বালু ভরাট প্রভাবশালীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করছেন প্রভাবশালী এক ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ও ভূমি অফিসের লোকজন গিয়ে বালু ভরাট বন্ধ করে দেয়। ফের বালু ফেলা শুরু করেছেন ওই ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার বাইপাস সড়কের কুয়াতিয়ার পাড় এলাকায় মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) সংলগ্ন সওজের জায়গার পাশে সফিকুল ইসলাম সকুল সেরনিয়াবাতের কাছ থেকে ৯ শতাংশ জায়গা কেনেন আতিকুর রহমান। ওই জায়গায় আওয়ামী লীগ সরকারের সময় বালু দিয়ে ভরাট শুরু করলে প্রশাসনের কারণে তা বন্ধ হয়ে যায়।

কিন্তু আতিকুর রহমান নিজের জায়গার সঙ্গে সওজের জায়গাও বালু দিয়ে ভরাট করে দখল করে নিচ্ছেন। বালু ভরাট কাজ শুরু করার পর পুলিশ ও ভূমি অফিসের লোকজন গিয়ে তা বন্ধ করে দেন। কয়েকদিন পর আবারও বালু ভরাট শুরু করেন আতিকুর রহমান। এ বিষয়ে অভিযুক্ত আতিকুর রহমান বলেন, ‌‘সড়কের পাশে সবাই সরকারি জায়গা ভরাট করে। তাই আমিও ভরাট করছি।’ রত্নপুর ইউনিয়ন সহকারী (ভূমি) কর্মকর্তা উত্তম বেপারী বলেন, ‘সরকারি জায়গা কেউ ভরাট করতে পারেন না। আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। কী কারণে পূণরায় ভরাট শুরু করেছে তা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানেন।’ বরিশাল সওজের উপ-সহকারী প্রকৌশলী শাহিন মিয়া বলেন, সওজের জায়গা কেউ ভরাট করতে পারেন না। যদি ভরাট করে থাকেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ