Current Bangladesh Time
শনিবার জুন ২০, ২০২৬ ৬:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত! 
Monday May 20, 2019 , 12:09 pm
Print this E-mail this

বরিশালে সরকারি চাল আত্মসাৎ, চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার চাঁনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও সদস্য (মেম্বার) জাহাঙ্গীর হোসেন খানকে সরকারি চাল আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। ১৬ মে তাদের দুইজনকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রাণালয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেয়ারম্যান আমান উল্লাহ ও সদস্য জাহাঙ্গীর হোসেন ২০১৫-১৬ অর্থবছরে চাঁদপুরা ইউনিয়নের ২৫১ জন ভিজিডি কার্ডধারীকে চাল দিয়েছেন। তবে কার্ডধারীদের ৯০ কেজি চালের পরিবর্তে ৭০ কেজি করে দেয়া হয়। ২০ কেজি করে চাল কম দিয়ে ৫ দশমিক ২০ মেট্রিক টন চাল আত্মসাৎ করেন, চেয়ারম্যান আমান উল্লাহ আমান ও মেম্বার জাহাঙ্গীর হোসেন। ওসব চালের বাজার মূল্য ১ লাখ ৮২ হাজার ৪২৭ টাকা। এ ঘটনায় চেয়ারম্যান আমান উল্লাহ ও ইউপি সদস্যকে জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।




Archives

Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী