Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৬:৪৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে শাকপাতা বিক্রি করা সে-ই হাসিনা বেগমের পাশে জেলা প্রশাসক 
Tuesday May 31, 2022 , 8:38 pm
Print this E-mail this

৫০ হাজার টাকার অনুদানের চেক, দুই শতাংশ জমিসহ একটি ঘর নির্মাণের ঘোষণা

বরিশালে শাকপাতা বিক্রি করা সে-ই হাসিনা বেগমের পাশে জেলা প্রশাসক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুড়িয়ে আনা শাকপাতা বরিশালের চৌমাথা বাজারে বিক্রি করে সংসার চালানো হাসিনা বেগমের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (মে ৩১) দুপুরে বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার হাসিনা বেগমের বসবাসের স্থানে যান এবং তার স্বামীর চিকিৎসার জন্য ৫০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক হাসিনা বেগমের মাথা গোঁজার ঠাঁই হিসেবে দুই শতাংশ জমিসহ একটি ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দেন। দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার নগরের সিঅ্যান্ডবি রোডে হাসিনা বেগমের আশ্রিত বাড়িতে যান, তাদের খোঁজ-খবর নেন। তিনি হাসিনার পরিবারকে সব ধরণের সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আল মামুন মামুন তালুদার, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। জেলা প্রশাসককে কাছে পেয়ে আপ্লুত হন মোতালেব-হাসিনা দম্পতি। উচ্ছ্বসিত হাসিনা বেগম বলেন, ‘মোগো আর দুঃখ নাই। এত দিন মনে হরতাম দুন্নইতে মোগো কেউ নাই, জীবনডাই মিছা। এহন বুঝি মোরা এলহা না। ডিসি স্যার, মোগো খোঁজ নেছে, টাকা দেছে, মাথা গোঁজনের জন্য ঘরও দেবেন। এহন স্বামীর আর মোর একটা কিনার অইছে।’ এ বিষয়ে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, সমাজে এ রকম অনেক অসহায় মানুষ আছেন যারা নিজেদের দুর্দশার কথা তুলে ধরার সুযোগ পান না। ফলে মানবেতর জীবন কাটান। চোখ-কান খোলা রাখলে এমন মানুষের দুর্দশা লাঘবে উদ্যোগ নিতে পারেন। তারা যাতে মাথা গুঁজতে পারেন সে জন্য প্রধানমন্ত্রীর উপহারের একটি বাড়ি ও দুই শতাংশ জমির ব্যবস্থা করা হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন