Current Bangladesh Time
বৃহস্পতিবার ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১১:৪৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন 
Wednesday February 25, 2026 , 11:19 pm
Print this E-mail this

৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড

বরিশালে মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :ঞ্চ বরিশালে মানবপাচার আইনে করা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয়মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (ফেব্রুয়ারি ২৫) বরিশালের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো: সোহেল আহমেদ এ রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন-বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের বাসিন্দা জঙ্গু বেপারীর ছেলে শামীম বেপারী (৩৩) ও রুবেল বেপারী (২৭)। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী তুহিন মোল্লা বলেন, ২০২৩ সালে ১৭ জুলাই ট্রাইব্যুনালে মামলার করেন গৌরনদী উপজেলার বাসিন্দা নাছরিন বেগম। মামলায় তিনি অভিযোগ করেন তার ছেলেকে ইতালি নেওয়ার প্রলোভনে কেনিয়া নিয়ে আটক করে রেখে নির্যাতন করা হয়েছে। পরে বিভিন্ন সময় আসামিরা সাড়ে নয় লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় করা মামলা আদালতের নির্দেশে তদন্ত করে গৌরনদী মডেল থানার এসআই মজিবর রহমান ২০২৪ সালের ২০ অক্টোবর দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেছেন। রায়ে করা জরিমানার অর্থ ভুক্তভোগী পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।




Archives
Image
মব ‘আতঙ্কে’ সরকারি বাসভবন ছাড়তে ‘অনীহা’ সাবেক উপদেষ্টাদের
Image
বরিশালে মানবপাচারের মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
Image
দেশে ফের ভূমিকম্প অনুভূত
Image
বরিশালে অগ্নিকাণ্ডে নিমিষেই ব্যবসায়ীর স্বপ্ন পুড়ে ছাই
Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান