Current Bangladesh Time
বৃহস্পতিবার আগস্ট ৬, ২০২৬ ২:১১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা 
Tuesday October 28, 2025 , 3:41 pm
Print this E-mail this

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বিআরটিসির চলন্ত বাসে অগ্নিকাণ্ড

বরিশালে বিআরটিসির চলন্ত বাসে আগুন, প্রাণে বাঁচলেন যাত্রীরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট :  ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বিআরটিসির চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মঙ্গলবার (অক্টোবর ২৮) দুপুরে উপজেলার ইচলাদি টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। বিআরটিসি বাসের চালক মো: শাহজালাল বলেন, ‌‘বরিশাল থেকে খুলনার উদ্দেশে যাত্রী নিয়ে বাসটি ইচলাদী টোল প্লাজায় পৌঁছালে যাত্রীরা হঠাৎ ধোঁয়া দেখতে পান এবং চিৎকার শুরু করেন। আমি গাড়ি থামাতেই দেখতে পাই, আগুনের কুণ্ডলি উঠছে।’ তিনি আরও বলেন, ‌‘সৌভাগ্যবশত সব যাত্রী নিরাপদে বের হতে সক্ষম হন। বাসটি (ব্রাহ্মণবাড়িয়া–ব–১১–০০০৪) মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে।’ অগ্নিকাণ্ডের খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।




Archives

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
Image
অসংখ্য শহিদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে হটানো সম্ভব হয়েছে : তথ্যমন্ত্রী
Image
বরিশালের শিক্ষা অফিসে উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়
Image
বরিশালের বাকেরগঞ্জে বোমা সদৃশ বস্তুর রহস্যজনক বিস্ফোরণ, দগ্ধ ৩
Image
গরমে বিদ্যুতের হাহাকার, দিনে ২০-২৫ বার লোডশেডিং