Current Bangladesh Time
শনিবার আগস্ট ৮, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ 
Saturday November 4, 2023 , 2:49 pm
Print this E-mail this

নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বিরোধী দলের সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা, মামলা, দমন-নিপীড়নের প্রতিবাদ, নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (নভেম্বর ৪) নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ সমাবেশ হয়। বাম গণতান্ত্রিকদের বরিশাল জেলা শাখার সমন্বয়ক অধ্যাপক শাহ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন-অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ, বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনিষা চক্রবর্তী, অধ্যাপক দুলাল মজুমদার, শ্রমিক নেতা একে আজাদ প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা, বিরোধীদলের ডাকা সভা সমাবেশকে কেন্দ্র করে হামলা মামলা ও নিপীড়ন বন্ধ করে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবি জানান।




Archives

Image
হাসিনার বক্তব্য ভারত সমর্থন করে না : রণধীর জয়সওয়াল
Image
শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
Image
বরিশাল রুপাতলীতে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম’র শুভ উদ্বোধন
Image
ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫
Image
বরিশালে বাল্কহেডের ধাক্কায় সেতু ধস, চলাচল বন্ধ