Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার 
Monday February 16, 2026 , 6:41 pm
Print this E-mail this

একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান

বরিশালে চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, দুই যুবদল নেতা বহিষ্কার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া উপজেলা এলাকায় চাঁদা না পেয়ে এক আয়ুর্বেদিক চিকিৎসককে মারধরের অভিযোগে জাতীয়তাবাদী যুবদল–এর দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর বানারীপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা। বহিষ্কৃত নেতারা হলেন–বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মাকসুদুর রহমান ডালিম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিক মল্লিক। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, নীতি-আদর্শ ও সংহতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা