Current Bangladesh Time
সোমবার আগস্ট ১৭, ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি 
Wednesday July 30, 2025 , 7:11 pm
Print this E-mail this

বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন

বরিশালে কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত এক কনস্টেবলের স্ত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাবের ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: আফজাল হোসেন।

বুধবার (জুলাই ৩০) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বরখাস্তের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পারিবারিক বিরোধের কারণে ওই কনস্টেবলের বিরুদ্ধে তার স্ত্রী মৌখিক অভিযোগ দিতে যান বরিশাল আরআরএফের কমান্ড্যান্টের কাছে। সেখানে দেখা হয় এএসপি আফজাল হোসেনের সঙ্গে। পরে বিভিন্ন সময় কনস্টেবলের স্ত্রীকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ও মেসেজ দিয়ে বিরিক্ত করেন এএসপি আফজাল। এছাড়া অনৈতিক প্রস্তাবসহ প্রলোভন দেখিয়ে বিয়ের প্রস্তাব দেন। এএসপি আফজাল ওই কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ দাখিল ও মামলার কু-পরামর্শ দেয়াসহ সংসার ভাঙার চেষ্টা করেন, যা নৈতিকস্থলনজনিত আচরণ ও অকর্মকর্তাসূলভ কর্মকাণ্ড হিসেবে পরিগণিত। এছাড়া কনস্টেবলের তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রীকে দিয়েও মামলাসহ বিভিন্ন ঊর্ধ্বতন অফিসে অভিযোগ দাখিলের কু-পরামর্শ দেন এএসপি আফজাল। প্রজ্ঞাপনে আরও বলা হয়, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এএসপি আফজাল হোসেনের এমন অপেশাদার আচরণ জনসম্মুখে পুলিশ বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে। তার এমন আচরণ ‘অসদাচরণের শামিল ও শাস্তিযোগ্য অপরাধ’। এজন্য ২১ জুলাই থেকে সরকারি চাকরি থেকে এএসপি আফজালকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।




Archives

Image
বরগুনার পায়রায় নদীতে গোসলে নেমে চোখের পলকেই স্রোতে ভেসে গেল স্কুলছাত্রী
Image
‘প্রেমের প্রস্তাবের’ জেরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ
Image
তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা : তথ্যমন্ত্রী
Image
পিরোজপুরে দুই ভাইয়ের ঘরে দুর্ধর্ষ ডাকাতি, ১৭ লাখ টাকা লুট
Image
খালেদা জিয়া আপসহীনভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন : সরোয়ার