Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল বিন ইসলাম গ্রেফতার 
Monday December 4, 2017 , 11:35 am
Print this E-mail this

ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন

বরিশালে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল বিন ইসলাম গ্রেফতার


স্টাফ রিপোর্টার : বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা ও বিএম কলেজ ছাত্র সংসদ বাকসুর ক্রিয়া সম্পাদক ফয়সাল বিন ইসলামকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে নগরীর নাজির মহল্লা হাসিনা কুটির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। ইয়াবাসহ আটকের বিষয়টি নিশ্চত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি আওলাদ হোসেন। আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানার এএসআই সুজন জানান, ফয়সাল বিন ইসলাম নেশাগ্রস্থ হয়ে পড়ায় তার ভাই থানার অফিসার্স ইনচার্জকে ফোন দিয়ে তাকে থানায় নিয়ে আসতে বলেন। তাই তাকে থানায় নিয়ে আসা হয়েছে। পরে তিনি জানান, তার কাছ থেকে ৩ পিচ ইয়াব উদ্ধার করা হয়। আটকের বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ আওলাদ হোসেন মামুন জানান, ফয়সাল বিন ইসলামকে তার বাসা থেকে ৩ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ফয়সাল বিন ইসলাম নগরীর নাজির মহল্লা এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র। উল্লেখ্য ফয়সাল বিন ইসলাম পূর্বেও মাদকসহ গ্রেফতার হয়েছিল। ফয়সাল বিন ইসলামের বড় ভাই তারেক বিন ইসলাম বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমানে বরিশাল মহানগর আ.লীগের সদস্য।




Archives
Image
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বড় ছুটি পাচ্ছে দেশবাসী
Image
এবারের ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন : প্রধান উপদেষ্টা
Image
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের নামে গ্রেপ্তারি পরোয়ানা
Image
সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
Image
ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, যা জানাল ইসি