Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে অদ্ভুত ছাগল ছানার জন্ম 
Sunday November 20, 2022 , 4:49 pm
Print this E-mail this

দিনমজুরের বাড়িতে উৎসুক জনতার ভীড়

বরিশালে অদ্ভুত ছাগল ছানার জন্ম


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌর এলাকার কাসেমাবাদ মহল্লার দিনমজুর শাহাদাত সরদারের পালিত একটি ছাগল অদ্ভুত বা”চা জন্ম দিয়েছে। অদ্ভুত ছাগল ছানাটি একনজর দেখার জন্য ওই দিনমজুরের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন। দিনমজুর শাহাদাতারের মা রেহানা বেগম (৬৫) বলেন, গত আট মাস যাবত তার ছেলে শাহাদাত একটি ছাগল পালন করে আসছে। ছয়মাস পূর্বে ছাগলটি গর্ভবতী হয়। শনিবার দুপুরে ছাগলটি দুইটি ছানা জন্ম দেয়। এরমধ্যে একটি ছানা জন্ম নেয়ার পরপরই মারা যায় এবং অপরটি দেখতে অদ্ভুত হওয়ায় ছাগল ছানাটি একনজর দেখার জন্য তাদের বাড়িতে স্থানীয়রা ভীড় করছেন। সরেজমিনে দেখা গেছে, অদ্ভুতভাবে জন্ম নেয়া ছাগল ছানাটির নাকের মধ্যে দিয়ে জিব্বা বের হয়ে গেছে। দুই চোখ না থাকলেও কপালের উপর অস্পষ্ট চোখের আকৃতি রয়েছে। মুখ না থাকায় বাচ্চটি খেতে পারছে না। চার পা থাকলেও বাচ্চাটি উঠে দাড়াতে পারছে না। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান বলেন, অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে, তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগলছানার জন্ম হতে পারে। তবে এটা সচরাচর দেখা যায় না। তিনি আরও বলেন, ছানাটি সুস্থ রাখতে আমাদের সাথে যোগাযোগ করলে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে।




Archives
Image
মব সন্ত্রাসের আশঙ্কায় ভোটাররা : বরিশালে ডা. মনীষা চক্রবর্তীর উদ্বেগ
Image
বরিশালে পরিচয় মিলল সেই গলাকাটা যুবকের
Image
বরিশাল-৫ আসনে ভোটের লড়াইয়ে ধানের শীষের প্রতিদ্বন্দ্বী এখন হাতপাখা
Image
ভারতে গিয়েই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে : আইসিসি
Image
উত্তরায় জাভেদের দাফন সম্পন্ন