Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনায় র‌্যাব-৮’র অভিযান, জেএমবির দাওয়াতি শাখার এক সদস্য আটক 
Saturday May 16, 2020 , 7:45 pm
Print this E-mail this

আটক বাদল বরগুনা সদরের নলী চরকগাছিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে

বরগুনায় র‌্যাব-৮’র অভিযান, জেএমবির দাওয়াতি শাখার এক সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক : বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর অভিযানে বরগুনা সদর থানা এলাকা থেকে মো: বাদল (৩৫) নামে জেএমবির দাওয়াতি শাখার এক সদস্যকে আটক করা হয়েছে। শনিবার (১৬ মে) তাকে আটক করা হয়। বাদল বরগুনা সদরের নলী চরকগাছিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে। দুপুরে র‌্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল জেএমবির দাওয়াতি কার্যক্রমে সম্পৃক্ত বলে স্বীকার করেছে। পাশাপাশি তিনি দাওয়াতি কাজ পরিচালনার জন্য ঢাকা, বরিশাল, পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গিয়ে গোপন বৈঠক, লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও র‌্যাবকে তথ্য দিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আটক অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক