Current Bangladesh Time
শনিবার আগস্ট ১, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরগুনার পাথরঘাটা এক ভুয়া ডাক্তার আটক, পঞ্চাশ হাজার টাকা জরিমানা 
Monday January 13, 2020 , 12:29 pm
Print this E-mail this

বরগুনার পাথরঘাটা এক ভুয়া ডাক্তার আটক, পঞ্চাশ হাজার টাকা জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া বাজারের মো: শওকত হোসেন নামে একজন ভুয়া ডাক্তারকে আটক করেন র‌্যাব-৮ পটুয়াখালী। সনদ ছাড়া ডাক্তারি করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার রইসউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকচিড়া বাজারে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার শওকত হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সনদ ছাড়া ডাক্তারি করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড করে। আরো জানান, যে ডাক্তারি পাশ করেনি তার মাধ্যমে মানুষ কিভাবে চিকিৎসাসেবা পাবে। সে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে থাকেন-নাক, কান, গলা, গাইনি সমস্যা, নারী পুরুষের যৌন সমস্যা, টিউমার অপারেশন ইত্যাদি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ