Current Bangladesh Time
শনিবার অক্টোবর ২৪, ২০২৬ ১২:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ফেসবুকে ছবি ও মোবাইল নম্বর দিতেই হবে 
Saturday July 27, 2019 , 12:46 pm
Print this E-mail this

ফেসবুকে ছবি ও মোবাইল নম্বর দিতেই হবে


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফেসবুকে অনেকটা আড়ালেই বেশ কিছু পরিবর্তন এসেছে। এর মধ্যে রয়েছে পরিচয় গোপন করে অ্যাকাউন্ট খোলার সুবিধা বাতিল করার মতো ব্যবস্থাও। এখন অন্তত একটা প্রোফাইল ছবি ও অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য না দিলে অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না ফেসবুক। এ ছাড়া অনেকটা জোর করেই ফেসবুকে মোবাইল নম্বর দিতে বাধ্য করা হচ্ছে। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের নামে প্রোফাইলের ছবি ও মোবাইল নম্বর দেয়া ছাড়া অ্যাকাউন্ট খোলা এখন কঠিন। নিষ্ক্রিয় অ্যাকাউন্ট তৈরি বন্ধ করতে এবং বেনামে নিপীড়নকারীদের অ্যাকাউন্ট তৈরি ঠেকাতে এ ব্যবস্থা নেয়ার কথা বলেছে ফেসবুক কর্তৃপক্ষ। আইএএনএসের এক প্রতিবেদনে বলা হয়, যাদের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট আছে, তাদের জন্য ফেসবুকে প্রোফাইলের বাড়তি তথ্য দেয়া সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফেসবুকে লগইন করতে গেলে অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে এসব অ্যাকাউন্টের মালিকদের। যদি এসব অ্যাকাউন্টে মোবাইল নম্বর দেয়া না থাকে, তবে ফেসবুক মোবাইল নম্বর ও অন্তত একটি প্রোফাইল ছবি চাইবে। তবে একই মোবাইল নম্বর দিয়ে একাধিক ফেসবুক আইডি খোলার সুযোগ রাখেনি ফেসবুক। প্রাইভেসি বা ব্যক্তিগত তথ্য সুরক্ষার মতো বিষয়গুলো নিয়ে অনেক দিন ধরেই ফেসবুকের সমালোচনা হচ্ছে। অনেকেই ফেসবুক থেকে তাদের প্রকৃত অ্যাকাউন্ট মুছে ফেলে একটি ‘নকল’ অ্যাকাউন্ট তৈরি করে ব্যবহার করছেন। এসব অ্যাকাউন্টে অনেক সময় ছবি বা মোবাইল নম্বর দেন না তারা। এমনকি বন্ধুতালিকায় কাউকে যুক্ত করেন না। বিভিন্ন ফেসবুক পেজ দেখতে এবং ফেসবুকের মাধ্যমে অন্যান্য অ্যাপে লগইন করতে ব্যবহার করা হয়। এসব ডামি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে তাদের মোবাইল নম্বর ও প্রোফাইলের ছবি দিতে বাধ্য করবে ফেসবুক। ফেসবুকের এ ভেরিফিকেশন–প্রক্রিয়ায় আসলে যেসব ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো হয়, তা ঠেকানো যাবে বলে মনে করছে ফেসবুক কর্তৃপক্ষ। অবশ্য যারা ফেসবুকে তথ্য দিতে চান না, তাদের জন্য ফেসবুক থেকে নিজের তথ্য ডাউনলোড করে অ্যাকাউন্ট মুছে দেয়ার সুযোগও রয়েছে।




Archives

Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা