Current Bangladesh Time
সোমবার জুলাই ২০, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » প্রধানমন্ত্রীর সঙ্গে সোনিয়া গান্ধীর কুশল বিনিময় 
Sunday October 6, 2019 , 8:07 pm
Print this E-mail this

প্রধানমন্ত্রীর সঙ্গে সোনিয়া গান্ধীর কুশল বিনিময়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার ভারতের ন্যাশনাল কংগ্রেস পার্টির সভাপতি সোনিয়া গান্ধীর সাথে কুশল বিনিময় করেছেন। রোববার সোনিয়া গান্ধী হোটেল তাজে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাদের মধ্যে এ কুশল বিনিময় হয়। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, ‘এ সময় দুই নেত্রী তাদের পুরনো দিনের কথা স্মরণ করেন। বৈঠককালে শেখ হাসিনা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন।’ সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াংকা গান্ধী এ সময় উপস্থিত ছিলেন। রাজনীতিতে যোগদানের জন্য প্রধানমন্ত্রী প্রিয়াংকাকে অভিনন্দন জানান। এ সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংও উপস্থিত ছিলেন।’ প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য সোনিয়া গান্ধীকে আমন্ত্রণ জানান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, শেখ হেলাল উদ্দিন এমপি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো: নজিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়ান ইকোনোমিক সামিটে যোগ দিতে ৩ অক্টোবর ভারতে যান। এই সফরে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

সূত্র : বাসস




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১