Current Bangladesh Time
শুক্রবার ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা 
Tuesday November 4, 2025 , 6:11 pm
Print this E-mail this

চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পিরোজপুরের ৩টি আসনের মধ্যে দুটিতে বিএনপির প্রার্থী ঘোষণা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী ঘোষণা করেছেন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর) এর বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন। পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রুহুল আমিন দুলাল। প্রার্থিতা ঘোষণা করার পর থেকেই পিরোজপুর-২ ও তিন আসনের বিএনপি নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন প্রার্থীরা।




Archives
Image
বরিশালে ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-কর্মচারীকে প্রবেশে বাধার অভিযোগ
Image
বরিশালে শ্রমিক নেতাকে বাস মালিক গ্রুপের সভাপতির মারধর
Image
ধ্বংসের পথে বিসিসির এনেক্স ভবন
Image
পিরোজপুরের কাউখালীতে বাক্ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১
Image
মাহে রমজানের পবিত্র রক্ষায় পিরোজপুরের কাউখালীতে স্বাগত শোভাযাত্রা