Current Bangladesh Time
রবিবার জুন ২১, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের নাজিরপুরে নৌকার কর্মীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা 
Saturday December 30, 2023 , 6:10 pm
Print this E-mail this

বিষয়টি কারও কাছে বললে অভিযুক্তরা তার স্বামীসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেন

পিরোজপুরের নাজিরপুরে নৌকার কর্মীকে গণধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের নাজিরপুরে এক নৌকার কর্মীকে (৩০) গণধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। শনিবার (ডিসেম্বর ৩০) নাজিরপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী হিন্দু সম্প্রদায়ের এক গৃহবধূ। ঘটনাটি গতকাল শুক্রবার রাতে উপজেলার দীর্ঘা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব ছৈলাবুনিয়া গ্রামের নাগাসি পাড়া এলাকায়। ভুক্তভোগী ওই নারীর বাড়ি ওই একই এলাকায়। ভুক্তভোগী ওই নারী জানান, ওই দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি নৌকার প্রার্থী শ. ম রেজাউলের নির্বাচনী প্রচার শেষে বাড়ি ফেরার সময় একই এলাকার নাগাসিপাড়ার কদম আলীর বাড়ির সামনে থেকে স্বতন্ত্র প্রার্থী আউয়ালের (ঈগল প্রতীক) কর্মী দক্ষিণ ছৈলাবুনিয়া গ্রামের উজ্জল হালদার (৩৮) ও একই এলাকার পংকজ বেপারীসহ ৪ থেকে ৫ জন তাকে জোর করে পাশের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই নারীর চিৎকারে এক যুবক এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। বিষয়টি কারও কাছে বললে অভিযুক্তরা তার স্বামীসহ পরিবারের সকলকে হত্যার হুমকি দেন। অভিযুক্তরা পিরোজপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মী। নাজিরপুর থানার ওসি মো: শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে শনিবার দুপুরে অভিযোগ দায়ের করেছেন। উল্লেখ্য, পিরোজপুর-১ (নাজিরপুর, পিরোজপুর সদর ও ইন্দুরকানী) আসনে নৌকা প্রতীকের এমপি প্রার্থী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি একেএমএ আউয়াল।




Archives

Image
নারীসমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী : রহমাতুল্লাহ
Image
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের (বিইএ) চেয়ারম্যান পদ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন
Image
বরিশালে উত্তর আমানতগঞ্জ সিকদার পাড়া জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন
Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার