Current Bangladesh Time
বুধবার মার্চ ১১, ২০২৬ ৩:৩১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা 
Monday August 30, 2021 , 7:35 pm
Print this E-mail this

জাতীয় মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনী ভুষন পাল

পিরোজপুরের কাউখালীতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘বেশি বেশি মাছ চাষ করি-বেকারত্ব দূর করি’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২১ উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। শনিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় উপজেলা মৎস্য অফিসের আয়োজনে অফিস মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহের সার্বিক বিষয় নিয়ে ব্রিফ করেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনী ভুষন পাল। এসময় তিনি জানান, ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে কাউখালীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে মাইকিং, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা, মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা করা হবে।




Archives
Image
চাঁদাবাজির অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত
Image
ঈদের পর বরিশালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি
Image
বরিশালে গেজেট জারির পরও রূপাতলী হাউজিং এস্টেটের প্লট-ফ্ল্যাট রেজিস্ট্রি বন্ধ
Image
সময়মতো অফিসে না আসায় বরিশালের দুই চিকিৎসককে শোকজ
Image
মানুষের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করছে : রহমাতুল্লাহ