Current Bangladesh Time
শুক্রবার জুন ১৯, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 
Monday March 25, 2024 , 8:09 pm
Print this E-mail this

ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে

পিরোজপুরের কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে নানাবাড়ি বেড়াতে এসে খালের পানিতে ডুবে লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (মার্চ ২৫) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া একই গ্রামের রমজান আলী হাওলাদারের মেয়ে স্থানীয় ইউপি সদস্য শাহিন হোসেন আকন সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেন। স্থানীয় ও স্বজনদের সূত্রে, লামিয়া তাঁর মায়ের সাথে শিয়ালকাঠী গ্রামে তাঁর নানা মো: রস্তুম আলী মল্লিকের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে ওই বাড়ি ও শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের ঘাটে কয়েকজন খেলার সাথীদের নিয়ে গোসল করতে নামে সে। পরে লামিয়াকে না দেখে তাঁর সঙ্গীরা বাড়ির লোকজনকে জানালে তারা খালে নেমে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। পরে শিশুটির কোনো সন্ধান না পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ইউনিয়ন পরিষদের সামনে খালে খোঁজাখুঁজি করে বিকেল ৪টার দিকে একই স্থানে খালের ঘাটের কাছে লামিয়াকে পানিতে থেকে উদ্ধার করে। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা শিশুটিকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: মাহবুব শিশুটিকে মৃত ঘোষণা করেন।




Archives

Image
গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে
Image
অবশেষে বরিশালের শীর্ষ সন্ত্রাসী ‘দাও মাসুদ’ গ্রেপ্তার
Image
ঘুরে ফিরে দেড় যুগ একই কর্মস্থলে বরিশাল এলজিইডির নির্বাহী প্রকৌশলী, গড়ে তুলেছেন শক্ত সিন্ডিকেট
Image
স্ত্রী ইকরার মৃত্যু, আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
Image
বরিশাল মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তানজিল গাঁজাসহ আটক