Current Bangladesh Time
রবিবার নভেম্বর ১, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে জোয়ারের পানিতে নিম্মাঞ্চল প্লাবিত 
Thursday August 6, 2020 , 6:36 pm
Print this E-mail this

জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী

পিরোজপুরের কাউখালীতে জোয়ারের পানিতে নিম্মাঞ্চল প্লাবিত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালী উপজেলায় বৃহস্পতিবার অতি জোয়ারের পানিতে নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। হাজারো মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। পিরোজপুর- কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। গত দু’দিন জোয়ার ও অতিবর্ষণে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। নদী-তীরবর্তী আমরাজুড়ি, কুমিয়ান, পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, জব্দকাঠী, শির্ষা, কচুয়াকাঠী, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, জয়কুল, বিড়ালজুিড়, ডুমজুড়ি, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পিরোজপুর-কাউখালী-স্বরূপকাঠী সড়কের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে। কাউখালীর বেকুটিয়া, আমরাজুড়ি ফেরি ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক