Current Bangladesh Time
শনিবার মার্চ ৭, ২০২৬ ৩:১৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার-৬ 
Tuesday April 8, 2025 , 8:17 pm
Print this E-mail this

এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা-ওসি, কাউখালী থানা

পিরোজপুরের কাউখালীতে আওয়ামী মৎস্য-তাঁতী লীগ নেতাসহ গ্রেপ্তার-৬


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী মৎস্য ও তাঁতী লীগ নেতাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (এপ্রিল ৮) তাদের আদালতে সোপর্দ করা হয়। কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা জানান, গ্রেপ্তাররা হলেন-নাশকতার মামলার আসামি সুবিদপুর গ্রামের মজিবর রহমানের ছেলে উপজেলা আওয়ামী মৎস্য লীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন (৪৮), বেকুটিয়া গ্রামের শাখায়াত হোসেনের ছেলে পিরোজপুর জেলা আওয়ামী তাঁতী লীগের সদস্যসচিব মিজানুর রহমান (৪৩)। তিনি আরো জানান, শিয়ালকাঠি ইউনিয়নের শংকরপুর তালুকদার বাড়ির সামনে পাকা রাস্তা থেকে ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন-শংকরপুর গ্রামের মহারাজ তালুকদারের ছেলে জুবায়ের আহমেদ (২২), মোতালেব হালদারের ছেলে মাসুদ রানা (২৫), বরিশাল সদরের দক্ষিণ আলেকান্দা গ্রামের ফরহাদ হোসেনের ছেলে ফেরদৌস হাসান (২০) এবং বরিশাল সদরের কাজীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে রিফাত হোসেন (২২)। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান বলেন, বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে চারজনের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে।




Archives
Image
ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর
Image
বরিশাল নগরীতে তিনতলা ভবনের ছাদে অগ্নিকাণ্ড
Image
অসহায় আর দুঃস্থদের মাঝে জিয়া উদ্দিন সিকদারের ইফতার বিতরণ
Image
বরিশালে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
Image
বরিশালে ২৫ পিস ইয়াবাসহ আটক ১