Current Bangladesh Time
বুধবার ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিপিএম পদক পেলেন ঝালকাঠি পুলিশ সুপার 
Wednesday February 28, 2024 , 4:07 pm
Print this E-mail this

তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা

পিপিএম পদক পেলেন ঝালকাঠি পুলিশ সুপার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামলূক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেলেন ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

মঙ্গলবার (ফেব্রুয়ারি ২৭) রাজারবাগ পুলিশ লাইনসে তাকে পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসপি আফরুজুল হক টুটুল , ২০২২ সালের ২৩ আগস্ট ঝালকাঠি জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি  চট্রগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত ছিলেন। জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার সন্তান আফরুজুল হক টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সর্ম্পক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে ২৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি হিসেবে যোগ দেন তিনি। চাকরি জীবনের বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএসপি) এই পুলিশ কর্মকর্তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে ঝালকাঠি  জেলা পুলিশ অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। একজন সৎ ও পরিচ্ছন্ন ইমেজের পুলিশ কর্মকর্তা হিসেবেও তার যথেষ্ট সুনাম রয়েছে।




Archives
Image
বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান
Image
আদালতে বিচারকের সামনে বিশৃঙ্খলা, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে
Image
বরিশালে সংরক্ষিত আসনের এমপি হওয়ার দৌঁড়ে যারা
Image
ঝালকাঠিতে স্বামীর বিরুদ্ধে বিকৃত যৌনচার অভিযোগ, স্ত্রীর আত্মহত্যার চেষ্টা
Image
বরিশালে নির্যাতন করে ১৭ বছরের কিশোরীকে বৃদ্ধের সাথে জোরপূর্বক বিয়ে!